চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গবিন্দপুর গ্রামের নিজ ঘরে পিয়ার আলী (৫৫) ও তার স্ত্রী রোজিনা খাতুন (৪৮)-কে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত পিয়ার আলী একই উপজেলার গবিন্দপুর গ্রামের বিবাদ মোল্লার ছেলে ও রোজিনা তার স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় নিহতের মেয়ে ইতি খাতুন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে। এসময় ঘরের দরজা খুলে দেখেন যে,, তার বাবা-মার গলাকাটা লাশ খাটের ওপর পড়ে আছে। এরপর দামুড়হুদা থানা পুলিশকে খবর দেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। রাতেই অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক ও দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক ঘটনাস্থল পরিদর্শন করেন।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ জানা জায়নি। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটতে পারে। তবে ঘটনাটি উদঘাটন ও আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।








