জবানবন্দি দিয়েছেন সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা-মেয়ে

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২০, ১৫:১৬আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৫:১৬

হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হবিগঞ্জের চুনারুঘাটে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা-মেয়ে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুলতান উদ্দিন প্রধানের আদালতে তারা জবানবন্দি দেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা চম্পক ধাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আরও জানান, ভিকটিম মা-মেয়ে আদালতে নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তারা ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের গরিবছড়া এলাকায় ভিকটিমদের বাড়িতে গিয়ে মুখে কাপড় বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়।  এ ঘটনার পর ভিকটিম মেয়ে বাদী হয়ে শনিবার রাতে তিন জনের নাম ‍উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর রবিবার বিকালে চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে আটক করে। আটককৃতদের আদালতে নিয়ে আসা হয়েছে। এখন আসামিদের জবানবন্দি নেওয়া হচ্ছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি