টাঙ্গাইল প্রেসক্লাব নির্বাচন: সভাপতি জাফর সা. সম্পাদক মওলা

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৫, ১৬:১৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৬:৪২

টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বৈশাখী টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি জাফর আহমেদ সভাপতি ও আরটিভির স্টাফ রিপোর্টার কাজী জাকেরুল মওলা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ক্লাবের ৪৩ জন আজীবন ও সাধারণ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Jafor+jaker

 

২০১৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচিত অন্যরা হচ্ছেন সহ-সভাপতি পদে অ্যাডভোকেট ছাত্তার উকিল ও দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার শামসাদুল আখতার শামীম, যুগ্ম সম্পাদক পদে দৈনিক নিউজ এইজ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি হাবিব খান, গাজী টিভির টাঙ্গাইল প্রতিনিধি মহিউদ্দিন সুমন।

এদিকে সাধারণ সম্পাদকসহ ১০টি পদে একাধিক প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরা হচ্ছেন সাধারণ সম্পাদক পদে আরটিভির স্টাফ রিপোর্টার কাজী জাকেরুল মওলা, কোষাধ্যক্ষ পদে এটিএন বাংলা, এটিএন নিউজ ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মো. নাসির উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দি ফিনান্সশিয়াল এক্সপ্রেস পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি সাহাব উদ্দিন মানিক, ক্রীড়া সম্পাদক পদে বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ আফজাল হোসেন, দফতর সম্পাদক দৈনিক কালের রাত এর স্টাফ রিপোর্টার আরিফুর রহমান টগর।

কার্যনির্বাহী সদস্যরা হলেন, এহসানুল হক শাহীন (ইনডিপেন্ট টেলিভিশন), কাজী তাজউদ্দিন রিপন (একুশে টিভি), খন্দকার মাসুদুল আলম (দৈনিক মজলুমের কণ্ঠ), মোস্তফা কামাল নান্নু (সংবাদ প্রতিদিন) ও রেজওয়ান আহমেদ শরীফ (মোহনা টেলিভিশন)।

 /টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম