সোনারগাঁয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২০, ২০:৪৪আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২৩:৪৬

অভিযুক্ত রাব্বি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে উঠেছে তার আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ছাত্রীকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচাতো ভাই রাব্বি (২২) পলাতক রয়েছে।

মামলার এজাহারে শিশুর বাবা উল্লেখ করেন, উপজেলার বৈদ্যেরবাজার হাড়িয়া জেলেপাড়া এলাকায় আপন ভাইয়ের ঘরে সোমবার রাতে তার মেয়ে ঘুমাতে যায়। মঙ্গলবার ঘুম থেকে উঠে না আসায় তাকে ডাকতে যায় তার বড় বোন। পরে তাকে খাটের ওপর বিবস্ত্র ও আহত অবস্থায় দেখা যায়। ওই ছাত্রীর বড় বোন ঘটনা আঁচ করতে পেরে পরিবারের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসার পর মেয়েটি সুস্থ হলে জানায়, চাচাতো ভাই রাব্বি তাকে ধর্ষণ করেছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনা শোনার পর নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। পরে ভিকটিমের পরিবারের সদস্যরা ধর্ষণ মামলা দায়ের করে বলে জানান তিনি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী