উখিয়া ক্যাম্পে গোলাগুলি, ৪ রোহিঙ্গা ‘ডাকাত’ নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২০, ২১:৪৬আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২২:৪৭

রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরে দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনায় চার ব্যক্তি নিহত হয়েছেন। ক্যাম্পের বাসিন্দারা তাদের ‘ডাকাত’ হিসেবে অভিহিত করেছেন। মঙ্গলবার রাতে কুতুপালং রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে। সেখানে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

রোহিঙ্গারা জানায়, ‘ক্যাম্পের মুন্না গ্রুপ ও ‘আরসা’ গ্রুপের মধ্যে মাদকসহ ক্যাম্প নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দফায় দফায় গোলাগুলির ঘটনায় ওই চার জন নিহত হয়েছে। তার মধ্যে একজন শীর্ষ ডাকাত মুন্নার ভাই গিয়াস উদ্দিন ওরফে গেচ্ছারী বলে জানা গেছে। বাকিদের নাম পাওয়া যায়নি। এখনও সেখানে গোলাগুলির ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কাজ করছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ সনজুর মোরশেদ বলেন, ‘গোলাগুলির ঘটনায় চার জন রোহিঙ্গার মারা গেছে। পুলিশ সেখানে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।’

রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, ‘উখিয়া রোহিঙ্গা শিবিরের ডাকাত দলের দুই পক্ষের গোলাগুলিতে চার জন মারা গেছে। পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে। পুলিশ ডাকাতদের ধরতে অভিযান পরিচালনা করছে।’

উল্লেখ্য, গত কয়েকদিন রোহিঙ্গাদের মধ্যে গোলাগুলি চলছিল। এর আগে রবিবার ৮টার দিকে আবার দ্বিতীয় দফা গোলাগুলি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সাতটি ঘর পুড়ে গেছে এবং আহত হয়েছেন ১৫ জন রোহিঙ্গা। তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও রোহিঙ্গা শিবিরের বিভিন্ন এনজিও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম