দুই ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে

ফেনী প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২০, ০০:০৩আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ০০:০৬




অভিযুক্ত শিক্ষক ফেনীতে দুই শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পশ্চিম ছাগলনাইয়ার এক মাদ্রাসার শিক্ষক আবু নাসেরকে গ্রেফতার করেছে পুলিশ। ওই শিক্ষককে মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।



এই ঘটনায় ছাত্রদের অভিভাবক বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই দুই ছাত্র বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে ওই এলাকার দুই শিশুকে তার অভিভাবকেরা মাদ্রাসাটিতে ভর্তি করেন। জুলাই মাস থেকে পৃথক সময় মাদ্রাসার শিক্ষার্থীদের ছুটি দেওয়ার পর অভিযুক্ত শিক্ষক দুই ছাত্রকে কৌশলে তার থাকার কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে। এতে দুই ছাত্র অসুস্থ হয়ে পড়ে। পরে তারা বাড়িতে গিয়ে তার মা-বাবাকে ঘটনাটি জানায়। এলাকাবাসী ঘটনা জানার পর ওই শিক্ষককে আটক করে থানা-পুলিশে সোপর্দ করেন।

থানা হেফাজতে থাকাকালে অভিযোগ অস্বীকার করে ওই শিক্ষক বাংলা ট্রিবিউনকে বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। সামাজিকভাবে তার মর্যাদা ক্ষুণ্ন করার জন্য একটি বিশেষ মহল এমন অসত্য ঘটনা সাজিয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, এ ঘটনায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে দণ্ডবিধির ২৭৭ ধারায় মামলা দায়ের হয়েছে। ওই মাদ্রাসার শিক্ষককে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম