জানুয়ারিতেই দৃশ্যমান হবে কালুরঘাট সেতু নির্মাণ কাজ: রেলপথ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ অক্টোবর ২০২০, ১৬:৫৩আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১৭:০৩

জানুয়ারিতেই দৃশ্যমান হবে কালুরঘাট সেতু নির্মাণ কাজ: রেলপথ মন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে কালুরঘাট রেল কাম সড়ক সেতুর কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘কালরঘাট সেতু নির্মাণে এখন আর কোনও জটিলতা নেই। এখানে সড়ক এবং রেল সেতু আলাদা আলাদা হবে নাকি একসঙ্গে হবে তা নিয়ে একটু জটিলতা ছিল। ইতোমধ্যে আমরা সেটি নিরসন করেছি। এখন এখানে রেল কাম সড়ক সেতু হবে। আমরা আশা করছি আগামী জানুয়ারি মাসের মধ্যে, না হয় ফেব্রুয়ারি-মার্চের মধ্যে অবশ্যই সেতুর দৃশ্যমান কাজ শুরু করতে পারবো।’

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে কালুরঘাট সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বোয়ালখালী আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদকে নিয়ে সেতুটি পরিদর্শন করেন।

নূরুল ইসলাম সুজন বলেন, ‘নির্মিত হতে যাওয়া কালুরঘাট সেতুতে একদিক দিয়ে গাড়ি আসবে, অন্যদিক দিয়ে গাড়ি যাবে। মাঝখানে ডুয়েলগেজ সিঙ্গেল রেললাইন থাকবে। অর্থাৎ মিটার গেজ ও ব্রডগেজ দুটোই থাকবে। এই সেতু দিয়ে ১২০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে। আর গাড়ি সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে চলাচল করতে পারবে।’

তিনি আরও বলেন, বর্তমান সেতুটি চার মিটার উঁচু। কিন্তু নতুন সেতুটির আমরা যে প্ল্যান করেছি তাতে এটি সাড়ে ৭ মিটার উঁচু করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাইলে এটিকে ৯ মিটার উঁচু পর্যন্ত নিতে পারবো। এখান দিয়ে যেহেতু জাহাজ চলাচল করে না। তাই এর চেয়ে বেশি উঁচু সেতু নির্মাণ করার প্রয়োজন হবে না বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম