নওগাঁয় গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন নওগাঁ সদর উপজেলা এবং অপর ব্যক্তি বদলগাছি উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত হলেন মোট ১ হাজার ৩০৬ জন।
নওগাঁ ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর মোরশেদ জানিয়েছেন, জেলায় নতুন করে কেউ সুস্থ হননি। তবে এ পর্যন্ত মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ২২৫ জন।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ ব্যক্তিকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৫ জন এবং বদলগাছি উপজেলায় ২ জন।
এ সময় জেলায় কোয়ারেন্টিন থেকে ২৬ ব্যক্তিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ পর্যন্ত মোট ছাড়পত্র দেওয়া হয়েছে ১৫ হাজার ৫৮৮ ব্যক্তিকে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ৪২৯ জন।








