পিরোজপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চীনা টেকনিশিয়ান নিহত

পিরোজপুর প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২০, ২২:৩০আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০১:১৩

গুরুতর আহত চীনা নাগরিককে পিরোজপুর হাসপাতালে আনা হলে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মৃত্যু হয় তার। পিরোজপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে কর্মরত একজন চীনা নাগরিক ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তার নাম লাওফাং (৫৮)। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার সদর উপজেলার কুমিরমারা গ্রামে প্রকল্প এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও প্রশাসন ) মোল্লা আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  

জানা গেছে, কুমিরমারা এলাকায় কঁচা নদীর ওপর নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর প্রধান টেকনিশিয়ান ছিলেন চীনা নাগরিক লাওফাং। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রকল্প এলাকার ভেতরে শ্রমিকদের বেতন দিতে বের হয়ে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এ সময় তাকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা টাকা ও সাইকেল ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ছুরিকাহত চীনা নাগরিক লাওফাংকে পিরোজপুর হাসপাতালে আনা হলেও অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় মৃত্যু হয় তার।

পিরোজপুরের সড়ক নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, লাওফাং নির্মাণাধীন সেতু এলাকায় থাকা তার আবাসস্থল থেকে শ্রমিকদের শেডে যাচ্ছিলেন শ্রমিকদের বেতনের টাকা নিয়ে। এ সময় দুর্বৃত্তরা তার বুকের ডান পাশে ছুরিকাঘাত করে  টাকাগুলো ছিনিয়ে নেয়। সেখান থেকে স্থানীয়রা লাওফাংকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার নিজাম উদ্দিন জানান, লাওফাংয়ের বুকের ডান পাশে ছুরির আঘাতে গভীর ক্ষত হয়েছে। হাসপাতালে আনা হলেও অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তার।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন জানান, ছুরি, টাকা ও সাইকেল উদ্ধার করা হয়েছে। হত্যাকারীকে আটকের জন্য চেষ্টা চলছে।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি