অপহরণ ও ধর্ষণ মামলায় পুলিশ সদস্যের যাবজ্জীবন

দিনাজপুর প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২০, ২৩:৩১আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২৩:৩৫




দিনাজপুর দিনাজপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় নবীউল ইসলাম (২৩) নামে এক পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা জজ শরীফ উদ্দিন আহমেদ এই রায় ঘোষণা করেন।

আসামি নবীউল ইসলাম দিনাজপুর সদর উপজেলার সাতাসাগর পানুয়াপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল জাফর আলীর ছেলে। এই মামলায় একজনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। অপর দুই জনকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল স্কুলে যাওয়ার পথে দিনাজপুর শহরের মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে মাইক্রোবাসে করে অপহরণ করা হয়। পরে তাকে রংপুরের বদরগঞ্জে আটকে রেখে অজ্ঞাতনামা কাজী অফিসে নিয়ে নিকাহ রেজিস্ট্রারে স্বাক্ষর নিয়ে বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়। পরে নবীউল ইসলাম মেয়েটিকে ঢাকায় নিয়ে আটকে রেখে দাম্পত্য জীবন শুরু করে। ২০১৪ সালের ১ আগস্ট দিনাজপুরে নিয়ে আসার কথা বলে ওই ছাত্রীকে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে সৈয়দপুর স্টেশনে নিয়ে আসে নবীউল। সেখানে নবীউল জানায় তার সঙ্গে মেয়েটির বিয়ে হয়নি ও তাকে একা চলে যেতে বলে। এ সময় মেয়েটি চিৎকার করলে স্টেশনের লোকজন নবীউলকে আটক করে সৈয়দপুর থানা পুলিশের কাছে তুলে দেয়। কিন্তু নবীউল ইসলাম পুলিশ হওয়ায় সৈয়দপুর থানা পুলিশ একটি জিডি করে তাকে ছেড়ে দেয়।

এ ঘটনায় মেয়েটির নানি আমেনা বেগম বাদী হয়ে ৪/৭/২০১৪ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০/৯(১) ধারায় অপহরণ, ধর্ষণ ও সহযোগিতা করার অভিযোগ এনে পুলিশ সদস্য নবীউল ইসলাম (২৩), তার ভাই নুরুল ইসলাম ওরফে নুরু (২৮), ভাবি কাওসার ইয়াসসিন ছুটি (২৪) ও নবিউল ইসলামের পিতা জাফর আলীকে (৬৩) আসামি করে মামলা দায়ের করেন।

মামলাটি কোতোয়ালি পুলিশ তদন্ত করে নবীউল ইসলাম, তার ভাই নুরুল ইসলাম ওরফে নুরু ও ভাবি কাওসার ইয়াসসিন ছুটিকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। আদালতে সাক্ষী-প্রমান শেষে বিচারক নবীউল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। অন্য আসামিদের বেকসুর খালাস দেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম