প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, জামালপুরে যুবক গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২০, ০৩:১৮আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০৩:২৩

জামালপুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে জামালপুরে এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম মো.আরিফুল ইসলাম (২৩)। বুধবার (৭ অক্টোবর) সকালে আরিফুলকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে মামলা দায়ের করে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এলাকাবাসী জানায়, জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের পলাশকুঁড়া গ্রামে আরিফুলের বাড়ি। তার বাবার নাম মো.ইউসুফ আলী।

তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি জানতে পেরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সালেমুজ্জামান রাতেই ওই যুবককে গ্রেফতারে অভিযান শুরু করেন।

ওসি জানান, আটক যুবক স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া শেষ করে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। এ ঘটনায় জামালপুর সদর থানায় তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়েছে। সে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান