টেকনাফে অস্ত্রসহ জামাল ডাকাত গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২০, ০৩:৪০আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০৩:৫৬

টেকনাফে জামাল নামের এই ডাকাতকে গ্রেফতার করে এপিবিএন সদস্যরা।  

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ত্রাস মো. জামাল হোসেন (৪৫) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে ১৬ এপিবিএন’র সদস্যরা। এসময় তার কাছ থেকে অত্যাধুনিক একনালা এক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তি টেকনাফ হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার বাসিন্দা হায়দার আলীর ছেলে।
বুধবার (৭ অক্টোম্বর) সকালে ক্যাম্প সংলগ্ন পশ্চিম লেদা এলাকা থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে শরণার্থী শিবিরের নিরাপত্তায় নিয়োজিত কক্সবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১৬) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম বলেন, ‘বুধবার সকালে ক্যাম্পের ত্রাস একাধিক মামলার আসামি শীর্ষ ডাকাত জামাল হোসেন অস্ত্রসহ টেকনাফের পশ্চিম লেদায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের খবরে নয়াপাড়া এপিবিএন এর পুলিশ চৌকির (ইনচার্জ) ইন্সপেক্টর রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অস্ত্রসহ ডাকাত জামালকে গ্রেফতার করা হয়।’

এসপি আরও বলেন, ‘গ্রেফতার ডাকাতের বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ ১১টি মামলা রয়েছে। সে তার নামে একটি ডাকাত বাহিনী গড়ে তুলেছে।  তাকে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক