টিভির চ্যানেল না পাল্টানোয় স্ত্রীকে হত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২০, ১২:১৪আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১২:৩৬

যশোর টেলিভিশন দেখা নিয়ে সৃষ্ট বিরোধে বৃষ্টি খাতুন (২৫) নামে অন্তঃসত্ত্বা নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সাইফুল ইসলাম মনার বিরুদ্ধে। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে যশোরের কেশবপুর উপজেলার পাঁচবাকাবড়শি গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে নিজ ঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। একইসঙ্গে হত্যার অভিযোগে তার স্বামী সাইফুল ইসলাম মনাকে আটক করা হয়েছে।

কেশবপুর থানার ওসি জসীম উদ্দীন জানান, সাইফুল ইসলাম মনা আড়াই বছর আগে একই উপজেলার চিংড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে বৃষ্টি খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে নানা বিষয় নিয়ে তাদের মধ্যে সমস্যা লেগেই ছিল। বুধবার রাতে টেলিভিশনে সিনেমা দেখা নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। বৃষ্টি চ্যানেল পাল্টাতে রাজি না হওয়ায় একপর্যায়ে সাইফুল ইসলাম স্ত্রীকে গলা কেটে হত্যা করেন। রাত ২টার দিকে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়।

রাতেই পুলিশ গিয়ে সাইফুল ইসলামকে আটক করে। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় সাইফুল ইসলাম মনার নামে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মনা ওই গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম