আশুগঞ্জ-সিরাজগঞ্জ গ্রিডলাইনে ত্রুটি, ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২০, ১৩:০৩আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১৩:০৫

তাপ বিদ্যুৎ কেন্দ্র দুই ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-সিরাজগঞ্জ ১৩২ কেভি জাতীয় গ্রিডলাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

বিদ্যুৎ কেন্দ্রের একাধিক সূত্র জানায়, সকাল সোয়া ১০টার দিকে আশুগঞ্জ-সিরাজগঞ্জ ১৩২ কেভি জাতীয় গ্রিডলাইনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। এতে করে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জসহ আশপাশের বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাজ্জাদুর রহমান বলেন,সকালে হঠাৎ করেই আশুগঞ্জ-সিরাজগঞ্জ গ্রিডলাইনে ত্রুটির কারণে ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এসময় বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। পরে প্রকৌশলীরা চেষ্টা চালিয়ে বন্ধ হওয়া ইউনিটটি চালু করেন। জাতীয় গ্রিডলাইনের কোথায় ত্রুটি হয়েছিলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের