নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আসামি আবুল কালামকে ১০ দিন এবং মাঈনুদ্দিন সাহেদকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমদ জানান, নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেগমগঞ্জ ৩নং আমলি আদালতের বিচারক মাশফিকুল হকের আদালত রিমান্ড আবেদন শুনানি শেষে এ আদেশ দেন।
এসআই মোস্তাক আহমদ জানান, মামলার ৬ নম্বর আসামি কালামকে ৪ অক্টোবর দায়ের করা দুই মামলায় তিন দিন করে ছয় দিন এবং ৬ অক্টোবর দায়ের করা মামলায় চার দিনসহ মোট ১০ দিন রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া আসামি মাঈনুদ্দিন সাহেদকে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় দুই দিন রিমান্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনের মামলায় রিমান্ড নামঞ্জুর করেন আদালত।
এর আগে, আসামি কালামের তিন মামলায় সাত দিন করে ২১ দিন ও মাঈনুদ্দিন সাহেদের দুই মামলায় দুই দিন করে চার দিনের রিমান্ড আবেদন করা হয়।
এ দুজনসহ এ মামলায় মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে ৪ অক্টোবর দুটি মামলা করেন। পরে ৬ তারিখ রাতে দেলোয়ার ও কালামকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন বেগমগঞ্জ মডেল থানায়।
এদিকে, বৃহস্পতিবার একই আদালতে মামলার অপর আসামি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগের ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের খালপাড় এলাকায় ওই গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন চালায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল, কালাম ও আবদুর রহিম। ঘটনার ৩২ দিন পর ৪ অক্টোবর দুপুরে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় সেদিনই দুটি মামলা হয়েছে।
আরও পড়ুন:
‘নোয়াখালীর সেই নারীকে আগেও দুইবার ধর্ষণ করেছে দেলোয়ার’
দেলোয়ারের বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন সেই গৃহবধূ
দেলোয়ারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা
‘দেলোয়ার বাহিনীর মতো সব বাহিনীকে আইনের আওতায় আনা হবে’
বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতন মামলার আসামি আবুল কালাম আটক
গৃহবধূকে বিবস্ত্র করে সংঘবদ্ধভাবে নির্যাতন, গ্রেফতার ১








