শিশু ও নারী নির্যাতন-ধর্ষণ বন্ধে কুষ্টিয়ায় মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২০, ২০:৪১আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২০:৪১

ধর্ষকের শাস্তি কার্যকরের দাবিতে কুষ্টিয়ার ভেড়ামারায় মানববন্ধন শিশু ও নারী নির্যাতন বন্ধ এবং ধর্ষকের কঠোর শাস্তি কার্যকরের দাবিতে কুষ্টিয়ার ভেড়ামারায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ডাকবাংলোর সামনে ভেড়ামারার তরুণ সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্র-শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন– রাজশাহী মেডিক্যাল কলেজের শিক্ষার্থী সানজিদা হোসেন লাবণ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মধুসূদন কর্মকার, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারুণ্যময়ী কুণ্ডু, মুক্তিযুদ্ধ মঞ্চ কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ইয়াছির আরাফাত মিফতা, ফাল্গুনী, সারা, সাদিক, প্রতীক, জিল্লু, ফাহিম, রাফা, লিমা, আলিফ বর্ণ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। রাস্তাঘাট, বাজার, কর্মস্থল ও বাড়িঘরে কোথাও আজ নারী-শিশুরা নিরাপদ নয়। বর্তমানে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এখন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এই সামাজিক অপরাধ থেকে দেশ ও জাতিকে বাঁচাতে এখনই পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’

মানববন্ধন থেকে ধর্ষকদের সর্বোচ্চ সাজা কার্যকরসহ সাত দফা দাবি জানানো হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের