নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে মানিকগঞ্জে সমাবেশ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২০, ২১:৫০আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২১:৫০

মানিকগঞ্জ সারাদেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও বিচারহীনতার অপসংস্কৃতির বিরুদ্ধে সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।  বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে জেলা শহরের শহীদ রফিক চত্বরে আয়োজিত সমাবেশে অংশ নেন– জাতীয় মহিলা সংস্থা, ঘাতক দালাল নির্মূল কমিটি, উদীচী শিল্পীগোষ্ঠী, সুশাসনের জন্য নাগরিক (সুজন), খেলাঘর আসর, শিক্ষক সমিতি, মানিকগঞ্জ এইচডি, এবিডিএমসহ জেলার প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

সমাবেশে বক্তারা বলেন, ‘সম্প্রতি দেশে নারী ও শিশু নির্যাতন আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। আইনের চোখ ফাঁকি দিয়ে অভিযুক্তরা পার পেয়ে যাচ্ছে। এ কারণে নারী ও শিশু নির্যাতনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করে দ্রুততম সময়ের মধ্যে রায় কার্যকর করতে হবে।’

ঘণ্টাব্যাপী এই সমাবেশে বক্তব্য রাখেন– জাতীয় মহিলা সংস্থা মানিকগঞ্জ কার্যালয়ের চেয়ারম্যান লক্ষ্মী চ্যাটার্জী, অধ্যক্ষ কমরেড আজহারুল ইসলাম আরজু, অধ্যক্ষ কমরেড আবুল ইসলাম শিকদার, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসাইন খান, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড মজিবুর রহমান মাস্টার, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কাজী শিউলী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক কমরেড আরশেদ আলী মাস্টার, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সদস্য গিয়াস উদ্দিন আহাম্মেদ নান্নু, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ফয়জুল ইসলাম নাজমুল, মানিকগঞ্জ এইচডির মুখপাত্র মাহমুদুল হক শুভ, এবিডিএম’র সভাপতি হাসিবুল ইসলাম, বারসিক কর্মকর্তা নজরুল ইসলাম। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম