নওগাঁ-৬ উপনির্বাচনে সন্ত্রাসীরা প্রভাব ফেলতে পারবে না: ইসি

নওগাঁ প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২০, ০১:৩৬আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০১:৪২

নওগাঁয় উপনির্বাচন নিয়ে মত বিনিময় করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী।  
নওগাঁ-৬ উপনির্বাচনে কোনও সন্ত্রাসী গোষ্ঠী প্রভাব ফেলতে পারবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী। তিনি বলেছেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নওগাঁ-৬ আত্রাই-রানীনগর আসনের উপনির্বাচন উপলক্ষে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

আলাদা মত বিনিময় সভায় প্রথমে প্রশাসনের কর্মকর্তা ও পরে নির্বাচনি প্রার্থীদের সাথে সভা করেন ইসি।

তিনি বলেন, দেশে করোনা মহামারি চলছে, তাই সতর্ক রয়েছে কমিশন। সামাজিক দূরত্ব মেনে ভোট গ্রহণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া আসনটিতে এই প্রথম ইভিএম ব্যবহার হচ্ছে। তাই ভোটারদের অসুবিধা দূর করতে কাজ চলছে। নির্বাচনি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে বেশ কিছু পদক্ষেপের কথাও জানান ইসি।  একইসঙ্গে সুষ্ঠু ভোট গ্রহণে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আসনটিতে ভোট গ্রহণ হবে ১৭ অক্টোবর।

এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার (রাজস্ব) আব্দুল মান্নান, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব ফরহাদ হোসেন, নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন অর-রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের