জেলি পুশ করা ৫০০ কেজি চিংড়ি জব্দ

খুলনা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২০, ১০:০০আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১০:০১

জেলি পুশ করা ৫০০ কেজি চিংড়ি জব্দ খুলনায় র‌্যাব-৬ এর অভিযানে জেলি পুশ করা ৫০০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে। এসময় দুটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার  রাত ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ডুমুরিয়া উপজেলার শাহপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে জেলি পুশ করা আনুমানিক ৫০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। এ অভিযান পরিচালনাকালে মৎস্য এবং মৎস্যজাত দ্রব্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮৩ এর ১০ ধারায় (২) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী মৎস্য ব্যাবসায়ী সত্য প্রসাদ (বাবা-নারায়ন চন্দ্র বিশ্বাস, গ্রাম-চহেড়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা) এবং শম্পা মল্লিককে (মেসার্স নুপুর ফিস, বরাতিয়া, ডুমুরিয়া, খুলনা)  ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলি পুশ করা ৫০০ কেজি চিংড়ি জব্দ

জব্দ করা চিংড়ি মাছ খাদ্য হিসাবে গ্রহণ নিরাপদ না হওয়ায় ডুমুরিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ধ্বংস করা হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশবর্ধনের প্রথম সিনেমায় মা সুনিতাও, গোবিন্দ পরিবারের নতুন অধ্যায়
যশবর্ধনের প্রথম সিনেমায় মা সুনিতাও, গোবিন্দ পরিবারের নতুন অধ্যায়
ধ্বংসের পথে সাতানি গ্রামের ২৪ প্রাচীন স্থাপনা
ধ্বংসের পথে সাতানি গ্রামের ২৪ প্রাচীন স্থাপনা
নুসরাত হত্যায় হাইকোর্টের রায় আজ, গ্রামের বাড়িতে বাড়তি নিরাপত্তা
নুসরাত হত্যায় হাইকোর্টের রায় আজ, গ্রামের বাড়িতে বাড়তি নিরাপত্তা
অনুষ্ঠান আয়োজনের দক্ষতা দিয়েই গড়া যায় নিজের ক্যারিয়ার
অনুষ্ঠান আয়োজনের দক্ষতা দিয়েই গড়া যায় নিজের ক্যারিয়ার
সর্বাধিক পঠিত
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি