তিন শিশুকে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক গ্রেফতার

সাভার প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২০, ১১:৫৬আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১১:৫৬

সাভার আশুলিয়া তিন শিশুকে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক হেলাল উদ্দিনকে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ৬ অক্টোবর তৈয়বপুর এলাকায় ওই লোকের বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও শিশুদের পারিবারিক সূত্র জানায়, দুই জমজ বোন তাদের বাবা-মায়ের সঙ্গে আশুলিয়ার তৈয়বপুর এলাকার হেলালের বাড়িতে ভাড়া থাকে। গত ৬ অক্টোবর তাদের বাবা-মা প্রতিদিনের মতো পোশাক কারখানায় কাজ করতে যায়। এই সুযোগে বাড়ির মালিক ওই দুই জমজ বোনকে খাবার ও কোমল পানীয় কিনে দেওয়ার কথা বলে তার কক্ষে নিয়ে যায়। এসময় তাদের সঙ্গে প্রতিবেশী আরেকটি শিশু ছিল। তিনটি শিশুকেই ধর্ষণের অভিযোগ ওঠে।

এদিকে বাবা-মা কারখানা থেকে বাড়িতে আসলে তাদের কাছে ঘটনাটি খুলে বলে শিশুরা। তবে বাড়ির মালিক বিষয়টি কাউকে না জানাতে তাদের ভয়ভীতি দেখায়। পরে বৃহস্পতিবার স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে ঘটনাটি অবহিত করে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির মালিককে গ্রেফতার করে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম