কিশোরীকে ১৩ দিন আটকে রেখে ধর্ষণ, খালু গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২০, ১২:২১আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১২:২২

কামরুল ইসলাম চাঁদপুরের ফরিদগঞ্জে খালু’র বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, টানা ১৩ দিন আটকে রেখে ওই কিশোরীকে ধর্ষণ করে খালু কামরুল ইসলাম (৪০)। এমনকি ধর্ষণের ভিডিও ধারন করে সে। ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রস্তুমপুর গ্রামে।

অভিযুক্ত কামরুল পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পৌর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ধর্ষণের ঘটনা গোপন রাখতে দশম শ্রেণিতে পড়ুয়া ওই মেয়েটিকে বিভিন্নভাবে ভয় দেখায় ও চাপে রাখে কামরুল। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়েরের পর ৭ অক্টোবর গভীর রাতে ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার বিবরণে জানার যায়,  দুই বছর ধরে ধর্ষণ করে আসছিল কামরুল হোসেন। ধর্ষণের ভিডিও সে তার মোবাইলে ধারন করে রাখে। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর ওই মেয়েটি প্রাইভেট পড়তে যাওয়ার সময় তাকে মোটরসাইকেল তুলে অপহরণ করে নিয়ে যায়। বহু খোঁজখুঁজির পর গত ৭ অক্টোবর পার্শ্ববর্তী রায়পুর পৌর এলাকার খাজুরতলা সেলিম মঞ্জিল থেকে মেয়েটি উদ্ধার করে পরিবারের সদস্যরা। উদ্ধারের পর মেয়েটি তার পরিবারের সদস্যদের মেয়েটি পুরো ঘটনা জানায়। পরে মেয়েটির মা বাদী হয়ে কামরুলের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী পুলিশ অফিসার এসআই নুরুল ইসলাম বলেন, ৭ অক্টোবর কামরুল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা কামরুলকে ৮ অক্টোবর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা হয়েছে। সে চাঁদপুরের আদালতে জবানবন্দি দিয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদ হোসেন বলেন, কামরুল ১৩ দিন মেয়েটিকে আটকে রাখে। মেয়েটিকে উদ্ধারের পর কামরুলের বিরুদ্ধে মামলা রেকর্ড হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের ভিডিও এবং ছবি আছে। সেগুলো তদন্তকারী কর্মকর্তা জব্দ করেছে। এগুলো তিনি সিআইডিতে পাঠিয়ে দেবেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম