হবিগঞ্জ লাখাই সড়কে ইজিবাইক উল্টে জাহাঙ্গীর মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি লাখাই উপজেলার করাব গ্রামের সমরাজ মিয়ার ছেলে। শুক্রবার (৯ অক্টোবর) হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে লাখাই থেকে হবিগঞ্জগামী একটি ইজিবাইক আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মোরগ ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়া আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ণ মনি হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।








