সারিয়াকান্দিতে পায়ের রগ কেটে ফেলে যাওয়া শিক্ষকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২০, ১৭:৩৯আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১৭:৫২

শিক্ষক সাইফুল ইসলাম বগুড়ার সারিয়াকান্দিতে দুই পায়ের রগ কেটে ও মাথায় আঘাত করে ফেলে যাওয়া স্কুল শিক্ষক সাইফুল ইসলাম ওরফে শফিকুল মাস্টার (৫৫) মারা গেছেন। আহত অবস্থায় উদ্ধারের প্রায় ২৪ ঘণ্টা পর তিনি শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন। সারিয়াকান্দি থানার ওসি আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্কুলে নিয়োগ ও গ্রামে জমি নিয়ে শিক্ষকের সঙ্গে বিরোধ ছিল। এ ঘটনায় বিকাল পর্যন্ত মামলা হয়নি। ঘাতকদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

পুলিশ ও স্বজনরা জানান, সাইফুল ইসলাম সারিয়াকান্দির উপজেলার মাঝবাড়ি গ্রামের মৃত হাইতুল্যা প্রামানিকের ছেলে। তিনি গাবতলীর দুর্গাহাটা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। বুধবার (৭ অক্টোবর) সকালে বগুড়া শহরের নারুলীর বাড়ি থেকে বের হয়ে স্কুলে যান। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ করের তার হদিস পাননি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পথচারীরা মাঝবাড়ি গ্রামের তালদহ মাঠে রাস্তার পাশে তাকে পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা তার দুই পায়ের রগ কেটে ও মাথায় আঘাত করে মৃত ভেবে ফেলে যায়।

শিক্ষক সাইফুল ইসলামের মৃত্যুতে স্বজনদের আহাজারি পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

বগুড়ার সিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল জানান, শিক্ষক শফিকুল শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। লাশ একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী পাপিয়া সুলতানা জানান, স্কুলে নিয়োগ নিয়ে শিক্ষকদের সঙ্গে ও গ্রামে জমি নিয়ে তার বিরোধ রয়েছে। এসব নিয়ে আদালতে মামলা বিচারাধীন আছে। তিনি দাবি করেন, পূর্ব বিরোধের জের ধরে তার স্বামীকে হত্যা করা হয়েছে। তিনি ঘাতকদের ফাঁসি দাবি করেছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম