যশোরে বাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৭

যশোর প্রতিনিধি
১০ অক্টোবর ২০২০, ০৫:৩৮আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০৬:২৭

গ্রেফতার রাজশাহী থেকে যশোরে আসা এক তরুণীকে (২৫) বাসের মধ্যে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে ওই তরুণী বাদী হয়ে সাত জনকে আসামি করে যশোর কোতয়ালি থানায় মামলা করেছেন। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় সাত আসামিকেই গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হবে। 

আসামিরা হচ্ছে– যশোর সদরের রামনগর ধোপাপাড়া এলাকার বাসশ্রমিক মনিরুল ইসলাম, শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকার শাহিন হোসেন জনি, সিটি কলেজপাড়ার কৃষ্ণ বিশ্বাস, সুভাষ সিংহ, বারান্দী কাঁঠালতলা বৌবাজার এলাকার রাকিবুল ইসলাম রকিব, বারান্দীপাড়ার কাজী মুকুল এবং বেজপাড়া কবরস্থান রোড এলাকার মঈনুল ইসলাম।

ওসি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই নারী রাজশাহীর লক্ষ্মীপুর এলাকায় একটি বেসরকারি হাসপাতালে আয়ার কাজ করেন। তার বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলায়। যশোর থেকে এমকে পরিবহনের দুটি বাস সরাসরি রাজশাহী যায়। ওই নারী এমকে পরিবহনের বাসে করে রাজশাহী থেকে যশোরে যাওয়া-আসা করতেন। যাতায়াতের পথে বাসের হেলপার মনিরের সঙ্গে তার পরিচয় হয়। মাঝেমধ্যে মনিরের সঙ্গে মোবাইল ফোনে তার কথাবার্তা হতো। বৃহস্পতিবার রাজশাহী থেকে তিনি যশোরে আসার জন্য মনিরকে ফোন দেন। ওইদিন রাত ১১টার দিকে তিনি বাসে এসে মণিহার প্রেক্ষাগৃহের সামনে নামেন এবং মনিরকে ফোন করেন। মনির ফোন পেয়ে তার সঙ্গে দেখা করে।

তিনি আরও জানিয়েছেন, ওই রাতে মনির মেয়েটিকে জানায়, বাঘারপাড়ায় যাওয়ার কোনও বাস পাওয়া যাবে না। তাকে যশোরেই থাকতে হবে। সে সময় মনির তাকে বাসের মধ্যে থাকার প্রস্তাব দেয় এবং পরে তাকে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে সেখানে থাকা অন্য তিন শ্রমিক ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। সে সময় বাধা দিলে ওই তিন শ্রমিক তাকে মারপিট করে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং মনিরসহ সাত জনকে থানায় নিয়ে যায়।

মেয়েটি জানান, তাকে তিন জন ধর্ষণ করেছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম