স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১০ অক্টোবর ২০২০, ১৮:১৭আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৮:১৭

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার

গাজীপুর মহানগরের সালনা এলাকায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি আরিফ ওরফে সবুজকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা। আটক আরিফ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বড়াজানি গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। সে গাজীপুর মহানগরের বাসন থানার টেকনগপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে গ্যারেজ মিস্ত্রীর কাজ করতো।

শুক্রবার দিবাগত মধ্য রাত আড়াইটায় বাসন থানার তেলিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১ অক্টোবর রাত ১০টার দিকে গাজীপুর মহানগরের সালনা এলাকা থেকে বাসায় ফেরার পথে স্থানীয় এক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে আরিফসহ তার বন্ধুরা। পরে আরিফের বন্ধু রাসেলের সালনার ভাড়া বাসায় নিয়ে সারারাত তিন জন ধর্ষণ ও ভিডিও ধারণ করে। ভোররাতে বক্স খাটের ভেতর তাকে আটকে রেখে ধর্ষণকারীরা পালিয়ে যায়। পরে গোঙানির শব্দ পেয়ে পাশের বাসার ভাড়াটিয়ারা গিয়ে ভিকটিমকে দেখতে পায় এবং পরিবারকে খবর দেয়। খবর পেয়ে স্বজনেরা এলাকাবাসীর সহায়তায় ভিকটিমকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখে। এই ঘটনায় পরদিন ভিকটিমের মা বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম