ক্যাম্পে দু'গ্রুপে সংঘর্ষের ঘটনায় ১৬ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
১০ অক্টোবর ২০২০, ২১:৩৪আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২১:৫০

 

 

এপিবিএন-এর হাতে গ্রেফতার ১৬ রোহিঙ্গা।



কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় জড়িত ১৬ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

কক্সবাজারস্থ এপিবিএন-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মো. হেমায়েতুর রহমান জানিয়েছেন, শনিবার সকালে উখিয়ার বালুখালী চেকপোস্ট ও সোনার পাড়া চেকপোস্টে পৃথক অভিযানে এসব রোহিঙ্গা সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে। 

তিনি জানান, গ্রেফতারকৃতরা কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত ছিল। তারা গ্রেফতারের ভয়ে ক্যাম্প ছেড়ে পালিয়ে ছিল।

হেমায়েতুর বলেন, শনিবার সকালে এপিবিএন এর উখিয়ার বালুখালী চেকপোস্টের সদস্যরা তল্লাশি করে ক্যাম্প থেকে পালানোর সময় ৪ টি রামদাসহ ৪ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করে। সম্প্রতি কুতুপালং ক্যাম্পে সংঘটিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তারা জড়িত ছিল।

পৃথক স্থানে গ্রেফতার অন্য রোহিঙ্গারা।

গ্রেফতার রোহিঙ্গারা হচ্ছে জিয়াউর রহমান (৩০), মো. উসমান (৩০), সৈয়দ উল্লাহ (২৮) ও  মো. রফিক (৩০)। তারা উখিয়ার বালুখালী ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।

এদিকে শনিবার সকালে উখিয়ার সোনার পাড়া চেকপোস্টে তল্লাশিকালে ১২ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় বলে কক্সবাজারস্থ এপিবিএন-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মো. হেমায়েতুর রহমান।

তিনি বলেন, সম্প্রতি কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার সন্ত্রাসীরা জড়িত ছিল। এ ঘটনায় দায়ের মামলায় গ্রেফতার এড়াতে তারা ক্যাম্প এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছিল। এই ১২ জন হলো এজাজুল হক (৬০), রহমত উল্লাহ (২৯), সোনা মিয়া (২১), রশিদ উল্লাহ (১৫), ইয়াচের (২১), উসমান (২১), ইসমাঈল (১৬), কবির আহম্মদ (৪০), সুলতান আহম্মেদ (৪০), আইয়ুব সালাম (২৫), আবুল কাশেম (১৮), মো. রফিক উল্লাহ (৩০)।

এসব রোহিঙ্গা সন্ত্রাসীকে সংশ্লিষ্ট মামলায় আসামি দেখিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক হেমায়েতুর।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম