কালাই পৌরসভার নতুন মেয়র আ.লীগের তৌফিকুল

জয়পুরহাট প্রতিনিধি
১০ অক্টোবর ২০২০, ২১:৩৩আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২২:০৯

কালাই পৌরসভার উপনির্বাচনে বিজয়ী হলেন আওয়ামী লীগ প্রার্থী  তৌফিকুল ইসলাম তালুকদার।  
জয়পুরহাটের কালাই পৌরসভার উপনির্বাচনে ৭ হাজার ৫৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আনিছুর রহমান তালুকদার অনিয়মের নানা অভিযোগে নির্বাচন বর্জন করলেও পেয়েছেন ৬০৬ ভোট । নির্বাচনে ভোটার উপস্থিতি ৬১.১১ শতাংশ।

ভোট চলাকালে বেলা ১২টায় নানা অভিযোগে ভোট বর্জন করেন বিএনপি’র মেয়র প্রার্থী আনিছুর রহমান তালুকদার। এরপর থেকে পৌরসভার ৯টি কেন্দ্রে ভোটার উপস্থিতি কমে যায়।

রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন,‘বেলা আড়াইটার দিকে বিএনপি দলীয় মেয়র প্রার্থী আনিছুর রহমান ভোট বর্জনের সিদ্ধান্ত লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু ভোট বর্জনের কারণ হিসেবে তিনি যেসব অভিযোগ করেছেন তার কোনটিই প্রশাসন অথবা রিটার্নিং কর্মকর্তা হিসেবে তাকে জানানো হয়নি। নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে তিনি দাবি করেন।

জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ৯টি কেন্দ্রে  এই প্রথম  ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে শনিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত। গত ৫ ফেব্রুয়ারি কালাই পৌরসভার মেয়র হালিমুল আলম জন মারা গেলে মেয়রের শূন্য পদ পূরণে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন তৌফিকুল ইসলাম তালুকদার (নৌকা), আনিছুর রহমান তালুকদার (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ (নারিকেল গাছ)। পৌরসভায় মোট ১৩ হাজার ৫২১ জন ভোটারের মধ্যে নারী ভোটারের সংখ্যা ৭ হাজার ৭২ জন এবং পুরুষ ভোটার ৬ হাজার ৪৪৯ জন। নির্বাচনকে অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ করতে র‌্যাব,পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন ছিল।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম