খেলার মাঠের বাকবিতণ্ডা, বাজারে পেয়ে যুবককে ছুরিকাঘাত

সুনামগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০২০, ০৫:০০আপডেট : ১১ অক্টোবর ২০২০, ০৫:০১

সুনামগঞ্জ তাহিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে বাজারে প্রকাশ্যে রুবেল মিয়া (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকালে উপজেলার বালিয়াঘাট নতুন বাজার মেইন রোডে এ ঘটনা ঘটে। আহত যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নবাবপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।

পরে গুরুতর আহত অবস্থায় রুবেলকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ছয় মাস আগে ফুটবল খেলা নিয়ে মাঠে বাকবিতণ্ডা হয় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নবাবপুর গ্রামের মোস্তফার মিয়ার ছেলে মনির মিয়ার ও রুবেল মিয়ার। পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে গ্রামবাসী বিষয়টি নিয়ে সালিশের মাধ্যমে নিষ্পত্তি করে দেয়। বিষয়টি নিষ্পত্তি হওয়ার পরেও গত সপ্তাহ খানেক আগে মনির মিয়াসহ তার লোকজন রুবেলকে শ্রীপুর বাজারে একা পেয়ে মারধর করে। তবে বাজারের লোকজন হামলাকারীদের ফিরিয়ে দেয়। রুবেল মিয়া এ বিষয়ে তাহিরপুর থানায় মনির মিয়াসহ কয়েকজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের দায়েরের পর গত পাঁচ দিন আগে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে। এরই জের ধরে বিকালে হামলার ঘটনা ঘটে বলে ধারণা করছে স্থানীয়রা।

তাহিরপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুমন বর্মন বলেন, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ নজরুল ইসলাম বলেন, গত কয়েকদিন আগে রুবেল মিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করেছে। শুনেছি আজ বিকালে রুবেল মিয়াকে মনির মিয়া বাজারে প্রকাশ্যে ছুরিকাঘাত করেছে। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম