ট্রাকসহ ভেঙে পড়লো বেইলি ব্রিজ!

টাঙ্গাইল প্রতিনিধি
১২ অক্টোবর ২০২০, ০৩:০৯আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০৩:১২

ট্রাকসহ ভেঙে পড়লো বেইলি ব্রিজ!

বাসাইল-টাঙ্গাইল সড়কের নাকাছিমে বালুভর্তি একটি ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে। এই ঘটনায় চালক বের হতে পারলেও হেলপার ট্রাকটির ভেতরে আটকে যায়।

রবিবার (১১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে বাসাইল উপজেলার লাঙ্গুলিয়া নদীর নাকাছিমে এই ঘটনা ঘটে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি হারুনুর রশিদ বলেন, 'বালুভর্তি একটি ড্রাম ট্রাক টাঙ্গাইল থেকে বাসাইলের দিকে যাচ্ছিলো। এসময় লাঙ্গুলিয়া নদীর নাকাছিমে বেইলি ব্রিজের ওপর ট্রাকটি উঠলে ব্রিজটির একাংশ দেবে যায়। এই ঘটনায় ট্রাকটি ব্রিজে আটকে গিয়ে একাংশ নদীতে পড়ে গেছে। ট্রাকের চালক নামতে পারলেও হেলপার ট্রাকের ভেতরে আটকা পড়ে আছে। তাকে উদ্ধারে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। এই ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।'

স্থানীয়রা জানান, গুরুত্বপূর্ণ সড়কের বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ায় বাসাইল ও সখীপুর উপজেলার অসংখ্য মানুষের টাঙ্গাইল সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টাঙ্গাইল পৌঁছাতে একটি বিকল্প সড়ক থাকলেও এরআগে গত ১ অক্টোবর সেটিরও একটি ব্রিজ ভেঙে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম