সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ

জামালপুর প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৫, ২৩:৫৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ২৩:৫৮

destroyed-bnp-office-at-jamalpur

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টায় এ ঘটনা ঘটে।  জামালপুরের পুলিশ সুপার নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, শনিবার রাত ৯টায় সরিষাবাড়ী পৌরসভার আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী রুকনুজ্জামান রুকনের সমর্থকদের একটি নির্বাচনি মিছিল উপজেলা বিএনপি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় দুইপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

burnt-motorcycle

এ সময় উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ ছাড়াও বেশকয়েকটি দোকান ভাঙচুর করা হয়। দুটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সুপার জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

/আরএ/এইচকে

আপ-এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম