চীন ফেরত ছাত্র খুনের ঘটনায় কেয়ারটেকার ৭ দিনের রিমান্ডে

ফেনী প্রতিনিধি
১২ অক্টোবর ২০২০, ১৮:১৬আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১৮:২০

কেয়ারটেকার শাহীন ফেনীতে চীন ফেরত শিক্ষার্থী ইউনুস বাবু (২৩) হত্যা মামলায় তাসফিয়া ভবনের কেয়ারটেকার মোজাম্মেল হক শাহীনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১২ অক্টোবর) দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন রিমান্ডের আদেশ দেন। ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামলার তদন্ত কর্মকর্তা সুদ্বীপ রায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে পুলিশ আসামি শাহীনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

১০ অক্টোবর শনিবার দিবাগত রাত ১টার দিকে ফেনী শহরের শফিকুর রহমান সড়কের তাসফিয়া ভবনের সেপটিক ট্যাংক থেকে বাবুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইউনুস বাবু সোনাগাজীর বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের সওদাগর বাড়ির মো. আবু ইউছুপের ছেলে। বাবু ফেনী আইসিএসটি থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে স্কলারশিপ নিয়ে দেড় বছর ধরে চীনের আহট বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ছিলো।

নিহত বাবুর মা রেজিয়া বেগম বলেন, করোনাকালে ছেলে দেশে এসে আমাদের সঙ্গেই ছিল। গত ৮ অক্টোবর বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইউনুস বন্ধু রাকিব ও শাহরিয়াকে বাসা থেকে ডেকে এনেছিলো। একই দিন ভোর ৪টার দিকে তাসফিয়া ভবনের মালিকের স্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠলে সেফটিক ট্যাংকের ভেতর থেকে আল্লাহ আমাকে বাঁচাও ডাক শুনতে পান। এসময় তিনি আরও দেখতে পান বাড়ির কেয়ারটেকার ও তার ভাগ্নে মেঝেতে পড়ে থাকা রক্ত পরিষ্কার করছে। তাৎক্ষণিক বিষয়টি তার কাছে সন্দেহজনক মনে হলে কেয়ারটেকারকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে সেফটিক ট্যাংক থেকে অজ্ঞান অবস্থায় বাবুর বন্ধু শাহরিয়াকে উদ্ধার করা হয়। গলা কাটাসহ তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন থাকা অবস্থায় তার সামান্য জ্ঞান ফিরলে বন্ধু বাবুকে খুঁজতে থাকে।

এ ঘটনায় ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কদলগাজী তেমুহানীর রেনু হাজারী বাড়ির নূর আলম রাকিব ও তাসফিয়া ভবনের কেয়ারটেকার দাগনভূঞা উপজেলার দক্ষিণ জায়লস্কর গ্রামের ফকির হাফেজ বাড়ির মো. সেলিমের ছেলে মোজাম্মেল হক শাহীনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়। রাকিব ফেনী পৌরভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

বাবুর মা অভিযোগ করেন,তার ছেলে বাবুর কাছে একটি দামী আইফোন এবং তার বন্ধু শাহরিয়ারের কাছে থাকা মোটরসাইকেল আত্মসাৎ করতে পরিকল্পিতভাবে কুপিয়ে সেফটিক ট্যাংকে ফেলা হয়েছিলো। তিনি দ্রুত রাকিবকে আইনের আওতায় এনে হত্যা ও হত্যারহস্য উন্মোচন করে ন্যায়বিচারের দাবি জানান।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম