বঙ্গোপসাগরে বজ্রপাত, জেলের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২০, ১২:৩৩আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১২:৩৩

(ছবি: ইন্টারনেট থেকে)

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় আকস্মিক বজ্রপাতে সবুজ হাওলাদার (৪৫) নামের একজন জেলের মৃত্যু হয়েছে। এসময় শহিদুল ও আফজাল তালুকদার নামে আরও দুই জেলে আহত হন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোররাতে ধুলাসর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুবজ ধুলাসর ইউনিয়নের নয়াকাটা এলাকার তৈয়ব হাওলাদারের ছেলে।

বোটের মালিক বেল্লাল বলেন, 'গতকাল সন্ধ্যায় সাত জন জেলেসহ তার ট্রলারটি বঙ্গোপসাগরের মালইর ট্যাক এলাকায় মাছ শিকারে যায়। ভোররাতে হঠাৎ বজ্রপাতে জেলে সবুজ প্রাণ হারান। আহতদের উদ্ধার করে সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।'

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম