মিঠাপুকুরে চা দোকানিকে কুপিয়ে হত্যা

রংপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২০, ১৭:২৯আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১৭:৩২

স্বজনদের আহাজারি রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীর হাট দুর্গাপুর এলাকায় চা দোকানদার গুলশান মিয়াকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলশান মিয়া জায়গীর হাট বাসস্ট্যান্ডে চায়ের দোকান চালাতেন। সে বাস স্ট্যান্ডের কাছে দুর্গাপুর গ্রামে স্ত্রী ও সন্তান নিয়ে এক বাসায় ভাড়া থাকে। সোমবার রাতে (১৩) দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে দুর্গাপুর রাস্তায় আগে থেকে ওঁত পেতে থাকা হেলমেটধারী দুই ব্যক্তি তাকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী গুলশান মিয়াকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত গুলশানের বাড়ি মিঠাপুকুর উপজেলার মমিনপুর গ্রামে তার বাবার নাম আব্দুল হক বলে জানিয়েছে পুলিশ।

মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এলাকাবাসী জানিয়েছে নিহত গুলশান মিয়ার স্ত্রীর এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা লাগানো ছিল, সেটিও পরীক্ষা করে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম