পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২০, ২০:২১আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২০:২২

ট্রেনে-কাটা-পড়ে-মৃত্যু

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৩০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন সংলগ্ন টেংগনমারী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা ওই ব্যক্তির কোনও পরিচয় জানাতে পারেননি।

পুলিশ ও স্থানীয়রা জানান, পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশনে পৌঁছার আগে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেসে টেংগনমারী এলাকায় রেললাইনের ওপর অবস্থান করা ওই ব্যক্তির মাথা ও পা থেতলে যায়। এতে ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়।

পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) জামাল হোসেন ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ধারী এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রাও কেউ তাকে চিনছেন না। জিআরপি পুলিশ এলে লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের