সাত হাজার পিস ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ অক্টোবর ২০২০, ২৩:৩৮আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০২:০১

সাত হাজার পিস ইয়াবাসহ আটক ২ উখিয়া থেকে সংগ্রহ করে পিকআপ ভ্যানে চট্টগ্রাম নিয়ে আসার সময় সাত হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) নগরীর কোতোয়ালি থানার ব্রিজঘাট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ। এ ঘটনায় ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।

আটক দুই জন পিকআপ ভ্যানচালক ছালেহ আহম্মদ জাহাঙ্গীর (৪০) ও তার সহকারী মো. ইউনুস নবী সোহেল (৩০)।

শাহ মোহাম্মদ আব্দুর রউফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পিকআপ ভ্যানে করে ইয়াবা পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদ পেয়ে শাহ আমানত সেতু এলাকায় অস্থায়ী চৌকি বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় পিকআপ ভ্যানটিকে থামার সংকেত দিলে চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে গাড়িটি আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে গাড়িতে সাত হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এই ঘটনায় গাড়ির চালক ও তার সহযোগীকে আটক করা হয়। গাড়ির ওয়াইপার স্ট্যান্ডের নিচের বক্সে ইয়াবাগুলো বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানিয়েছে, সে প্রতি সপ্তাহে ভাড়া নিয়ে কক্সবাজার যায়, আসার সময় ইয়াবা নিয়ে আসে। এবারও সে একই কাজ করেছে। উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে নিয়ে আসছিল। রোহিঙ্গা ক্যাম্পের ছৈয়দ আলম ও সোহেল নামের দুই জনের কাছ থেকে সে ইয়াবাগুলো সংগ্রহ করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আব্দুর রউফ।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম