সাতক্ষীরায় শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২০, ০৩:১২আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৯:১২

গ্রেফতার সোলায়মান মোল্যা সাতক্ষীরায় শ্যালিকাকে (২৩) ধর্ষণের অভিযোগে দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত দুলাভাই সোলায়মান মোল্যা (৩৮) সদর উপজেলার মাধবকাটি গ্রামের সাত্তার মোল্যার ছেলে। সোমবার (১২ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন জানান, ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে ভগ্নিপতিকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মঙ্গলবার (১৩ অক্টোবর) থানায় ধর্ষণের মামলা করেন। এর আগেই আটক সোলাইমানকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বোরহানউদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সোমবার রাতেই ঘটনাস্থল থেকে সোলায়মান মোল্যাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার সাতক্ষীরা সদর হাসপাতালে তরুণীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ধর্ষণের শিকার তরুণী জানান, তার দুলাভাই সোমবার বিকালে তাদের বাড়িতে বেড়াতে আসেন। সন্ধ্যার পর তার স্বামী বাইরে যান। রাত ৯টার দিকে তিনি ঘরে কাজ করছিলেন। এ সময় দুলাভাই তার ঘরে ঢুকে মুখ চেপে ধর্ষণ করেন। ধস্তাধস্তির একপর্যায়ে দুলাভাইয়ের কাছ থেকে তিনি মুক্ত হয়ে চিৎকার দেন। এ সময় আশপাশের লোক এসে হাতেনাতে দুলাভাইকে আটক করে সদর থানায় খবর দেন।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম