‘মহারাজ’ পেলো মা-বাবা, নতুন নাম ‘তিতাস’

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২০, ০৩:১৬আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০৩:২৩

সাতক্ষীরায় কুড়িয়ে পাওয়া সদ্যজাত শিশু ‘মহারাজ’কে তার দত্তক মা-বাবার হাতে তুলে দিচ্ছেন প্রশাসনের কর্মকর্তারা

মায়ের গর্ভে ১০ মাস ১০দিন ঠাঁই হলেও ভূমিষ্ঠ হওয়ার পরে ঠাঁই হয়নি মায়ের কোলে। পৃথিবীর আলো দেখলেও দেখিনি সে মায়ের মুখ। তাকে বাজারের ব্যাগে ভরে রেখে আসা হয় শ্মশানঘাটের কাছে। সেখান থেকে শিশুটিকে কুড়িয়ে পায় স্থানীয়রা। তাকে ভর্তি করা হয় হাসপাতালে। এরপর আর আদর- স্নেহের অভাব হয়নি তার। তাকে দত্তক পাওয়ার জন্য রীতিমত হিড়িক পড়ে প্রশাসনের দরবারে। ২৯টি আবেদন জমা হয় দত্তক পাওয়ার জন্য। শিশুটির নাম রাখা হয় ‘মহারাজ’। সেই ‘মহারাজ’ পেয়েছে দত্তক মায়ের কোল।

তাকে আদালতের নির্দেশনা অনুযায়ী তালা উপজেলার রাঢ়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রাণী চৌধুরী ও তার স্বামী যশোরের সাগরদাঁড়ি কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ার বরুন কুমার পালের হাতে তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লা আল মামুন এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান আনুষ্ঠানিকভাবে শিশুটিকে হস্তান্তর করেন। এরআগে দত্তক গ্রহীতা দম্পতি উপজেলা সমাজসেবা কার্যালয়ে উপস্থিত হয়ে আদালতের রায় অনুযায়ী দত্তক গ্রহণের চুক্তিপত্রে স্বাক্ষর করেন। নবজাতকের জন্য প্রতিমাসে ৩ হাজার টাকার ডিপিএস ও দুই বিঘা জমি রেজিস্ট্রি করে দেওয়া হবে বলে চুক্তিপত্রে উল্লেখ করা হয়েছে। চুক্তিপত্রে শিশুটির নাম ‘মহারাজ’ এর পরিবর্তে রাখা হয়েছে ‘তিতাশ’।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে দত্তক প্রদানের ঘোষণা দেওয়া হলে তাকে গ্রহণের জন্য ২৯ জন আবেদন পত্র জমা দেন। পরবর্তীতে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক রাসেলের নেতৃত্বে গঠিত শিশু কল্যাণ বোর্ড শিশুটির ভবিষ্যত কল্যাণের বিষয়টি পর্যালোচনা করে ৯ শর্তে শিশুটিকে দত্তক প্রদানের জন্য সুপারিশ করে সাতক্ষীরা শিশু আদালতে পাঠান। গত ১২ অক্টোবর সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান আবেদনকারীদের মধ্য থেকে শিখা রাণী চৌধুরী ও বরুন পালকে দত্তক গ্রহীতা হিসেবে মনোনীত করে রায় প্রদান করেন। রায়ের কপি ও আনুষাঙ্গিক কাগজপত্র হাতে পাওয়ার পর মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া মর্জিনা খাতুন ও খাদিজা খাতুনের পরিচর্যায় থাকা ১০ দিন বয়সের ফুটফুটে শিশুটিকে সুস্থ অবস্থায় নতুন মা শিখা রানীর কোলে তুলে দেন। এসময় শিখা রানীর পিতা সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, এনটিভি ও যুগান্তর’র জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী, তার স্ত্রী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মিনতী চৌধুরীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে কাঁকশিয়ালী-গোলখালী ওয়াপদা সড়কে অবস্থিত মহাশ্মশানের কাছাকাছি ঘেরাবেড়ায় বাজারের ব্যাগে ঝুলানো অবস্থায় স্থানীয় পথচারীরা মাত্র ৩/৪ ঘণ্টা পূর্বে ভূমিষ্ঠ হওয়া শিশুকে উদ্ধার করে স্থানীয় সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সমাজসেবা কর্মকর্তা সদ্যজাত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও পরিচর্যার ব্যবস্থা করেন। তাৎক্ষণিকভাবে শিশুটির নাম রাখা হয়েছিল ‘মহারাজ’।

 

 

 

 

 

 

 

/টিএন/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম