মানা হচ্ছে না তামাক নিয়ন্ত্রণ আইন

ঝিনাইদহ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২০, ১০:৪৭আপডেট : ৩১ মে ২০২২, ১০:৪১

মানা হচ্ছে না তামাক নিয়ন্ত্রণ আইন

ঝিনাইদহ শহরের বিভিন্ন খুচরা ও মুদি দোকানে তামাক নিয়ন্ত্রণ আইন মানা হচ্ছে না। আইন অম্যান্য করে কোম্পানিগুলো তামাকজাত পণ্যের বিজ্ঞাপন দিচ্ছে। এই ঘটনায় শহরের ১৫টি তামাকজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ই-কোর্টে অভিযোগ দাখিল করেছে স্থানীয় তামাক বিরোধী জোটের সদস্য সংগঠন ‘পদ্মা সমাজকল্যাণ সংস্থা’।
শহরের এইচএসএস সড়ক, হাটখোলা, শের-এ বাংলা সড়ক, হামদহ, সদর হাসপাতাল সড়কসহ বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন তামাকজাত পণ্যোর বিজ্ঞাপন প্রদর্শন করছে। প্রকাশ্যে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ হলেও কোম্পানিগুলোর ইন্ধনে দোকানিরা দোকানের সামনে পণ্যের বিজ্ঞাপন প্রচার করছে।

এ ব্যাপারে তামাক বিরোধী সংগঠন ‘পদ্মা সমাজকল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, 'সরকারের আইন অমান্য করে কোম্পানিগুলো এসব প্রচার করে চলছে। ঝিনাইদহে ডাব্লিউবিবি ট্রাস্ট্র এর সহযোগিতায় কাজ করছে পদ্মা সমাজ কল্যাণ সংস্থা। আমরা ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধিত ২০১৩) এবং ২০১৫ সালে এই সংক্রান্ত বিধিমাল বাস্তবায়নের লক্ষ্যে সব তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বন্ধের জন্য শহরের ১৫টি তামাকজাত দ্রব্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ই-কোর্টে অভিযোগ দাখিল করেছি। আমরা আশা করি যথাযথ কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে দোকানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, আমরা বিভিন্ন সময় জেলা ও উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। এছাড়াও তামাকজাত পণ্যের ব্যবহারের কুফল সম্পর্কে প্রচারণা চালাচ্ছি।

/এএইচ/
সম্পর্কিত
তামাক পণ্য:  প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা
বাড়ছে সিগারেটের দাম
তরুণদের ধূমপানে নিরুৎসাহিত করতে বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
সর্বশেষ খবর
আ.লীগ নেতার পার্কে অসামাজিক কার্যকলাপ, ৮টি ঘর সিলগালা
আ.লীগ নেতার পার্কে অসামাজিক কার্যকলাপ, ৮টি ঘর সিলগালা
এএফসি চ্যালেঞ্জ কাপে ফর্টিসের প্রতিপক্ষ ভারত-কুয়েতের ক্লাব
এএফসি চ্যালেঞ্জ কাপে ফর্টিসের প্রতিপক্ষ ভারত-কুয়েতের ক্লাব
৪৩ ঘণ্টা পর রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল শুরু
৪৩ ঘণ্টা পর রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল শুরু
বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি 
বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি 
সর্বাধিক পঠিত
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন