অকাল মৃত্যুর অন্যতম কারণ ফুসফুসের রোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১০ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১০

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব ফুসফুস দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘এ লাইফটাইম অব লাং হেলথ’। ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষা, শ্বাসতন্ত্রের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্ব দিতে প্রতিবছর দিবসটি পালিত হয়। ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস, ২০২৩’ অনুযায়ী দেশে মৃত্যুর শীর্ষ কারণসমূহের প্রথম ৫টির মধ্যে ২টিই ফুসফুস ও শ্বাসতন্ত্রজনিত রোগ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ধূমপানের পাশাপাশি পরোক্ষ ধূমপানও ফুসফুসের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে শ্বাসতন্ত্রের রোগ বা ফুসফুসের রোগ। এছাড়া দেশে মৃত্যুর প্রধান কারণ হৃদ্‌রোগ। মোট মৃত্যুর ২১ শতাংশ ঘটছে হৃদ্‌রোগের কারণে।

ফুসফুস ও শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে বিশ্বজুড়ে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ আক্রান্ত ও মারা যাচ্ছেন। ধূমপানের পাশাপাশি পরোক্ষ ধূমপান, বায়ুদূষণ এবং তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার ফুসফুসের স্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।

বিশেষ করে কিশোর ও তরুণদের মধ্যে ই-সিগারেট, ভেপিং, হিটেড টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচের মতো নতুন ধরনের নিকোটিন পণ্যের ব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে।

বাংলাদেশে বছরে প্রায় ২ লক্ষ মানুষ তামাক ব্যবহারজনিত বিভিন্ন রোগে মারা যায় এবং ৩৫.৩ শতাংশ প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী তামাক ব্যবহার করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, তামাকের ব্যবহার ফুসফুসের ক্যানসার, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) এবং অন্যান্য শ্বাসতন্ত্রের রোগের ঝুঁকি বাড়ায়। ধূমপানের ধোঁয়ার সংস্পর্শে আসা বা পরোক্ষ ধূমপানও ফুসফুসের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

বাংলাদেশে তামাক ব্যবহারের ব্যাপকতাও উদ্বেগের। গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস) ২০১৭ অনুযায়ী, দেশে ১৫ বছর ও তার বেশি বয়সী জনগোষ্ঠীর ৩৫ দশমিক ৩ শতাংশ কোনও না কোনও ধরনের তামাক ব্যবহার করতেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২২ সালে একই বয়সী জনগোষ্ঠীর বয়স-সমন্বিত তামাক ব্যবহারের হার ছিল ৩৩ দশমিক ৩ শতাংশ।

তামাকের ক্ষতি শুধু ব্যবহারকারীর মধ্যেই সীমাবদ্ধ নয়। পরিবারের সদস্য, কর্মক্ষেত্র কিংবা জনসমাগমস্থলে পরোক্ষ ধূমপানের শিকার হওয়া মানুষেরও নানা ধরনের শ্বাসতন্ত্রের রোগের ঝুঁকি বাড়ে। শিশু ও কিশোরদের ক্ষেত্রে দীর্ঘ সময় তামাকের ধোঁয়ার সংস্পর্শে থাকলে শ্বাসতন্ত্রের স্বাভাবিক বিকাশও বাধাগ্রস্ত হতে পারে। 

তরুণদের মধ্যে ই-সিগারেট, ভেপিং, হিটেড টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচের ব্যবহার নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়ছে। এসব পণ্যের আকর্ষণীয় নকশা, বিভিন্ন স্বাদের ব্যবহার এবং ডিজিটাল মাধ্যমে প্রচার তরুণদের কাছে এগুলোকে আকর্ষণীয় করে তুলছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে সাম্প্রতিক বছরগুলোতে আইন ও নীতিগত উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালের সংশোধনী অধ্যাদেশের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণের বিভিন্ন ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব ফুসফুস দিবস ২০২৬ উপলক্ষে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)-এর নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ‘ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় প্রচলিত তামাকপণ্যসহ ই-সিগারেট, ভেপিং এবং অন্যান্য নিকোটিন পণ্যের ব্যবহার ও বিস্তার রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

তিনি বলেন, ‘তরুণ প্রজন্মকে তামাক ও নিকোটিনের আসক্তি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি তামাকজাত পণ্যের প্রচার, বিপণন ও সহজলভ্যতা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।’

/এসও/এনআই/
সম্পর্কিত
আদালত প্রাঙ্গণকে ধূমপানমুক্ত ঘোষণা চেয়ে আইনি নোটিশ
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
তামাক পণ্য:  প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা
সর্বশেষ খবর
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
কারাগারে ভয়াবহ নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের
কারাগারে ভয়াবহ নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের
যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম
যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম
সিকিমে ভারী বৃষ্টিতে ভূমিধস, পরিস্থিতি ‘গুরুতর’
সিকিমে ভারী বৃষ্টিতে ভূমিধস, পরিস্থিতি ‘গুরুতর’
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না