বাড়িতে থেকে নিজেকে শোধরানোর সুযোগ পেলো ১৪ শিশু আসামি

সুনামগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২০, ১৮:৪৩আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৮:৫৫

সুনামগঞ্জ সুনামগঞ্জে ১০ মামলার ১৪ জন শিশু আসামিকে এক বছরের প্রবেশনে মুক্তি দিয়েছেন শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন। বুধবার (১৪ অক্টোবর) আদালত এ রায় দেন।

সংশ্লিষ্টরা জানান, আদালতের আদেশ অনুযায়ী শিশুরা তাদের পারিবারের সঙ্গে থেকে নিজনিজ ধর্মীয় অনুশাসন পালন করবে। বিষয়টি দেখভাল করবেন প্রবেশন কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান।

তিনি জানান, মুক্তিপ্রাপ্ত শিশুদের বাবা-মায়ের আদেশ ও ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে, নিয়মিত ধর্মগ্রন্থ পাঠ করতে হবে। প্রত্যেককে কমপক্ষে ২০টি করে গাছ লাগাতে হবে, করতে হবে নিয়মিত পরিচর্যা, অসৎ সঙ্গ ত্যাগ করা মাদক থেকে দূরে থাকা, ভবিষ্যতে কোনও অপরাধের সঙ্গে নিজেকে না জড়ানোর শর্তে তাদেরকে প্রবেশনে মুক্তি দেওয়া হয়।

জেলা প্রবেশন কর্মকর্তা আরও বলেন, আদালত শিশুদের প্রবেশনে মুক্তি দিয়েছেন।

এদিকে সংশোধনের সুযোগ করে দিতে আদালত শিশুদের জন্য প্রবেশনের আদেশ দিয়েছেন বলে জানান নারী শিশু আদালতের পিপি নান্টু রায়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস