এএসপি সেজে প্রেম, প্রমাণ দিতে এসে ধরা

গাজীপুর প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২০, ১৫:১২আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৫:২৯

এএসপি সেজে প্রেম, প্রমাণ দিতে এসে ধরা

গাজীপুরের শ্রীপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়দানকারী কাউছার (২৮) নামে এক যুবককে আটক করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে গণভবনের একটি পরিচয়পত্র (আইডি কার্ড) জব্দ করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজিদপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ বক্স থেকে তাকে আটক করা হয়। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

এএসপি সেজে প্রেম, প্রমাণ দিতে এসে ধরা

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, কাউছার দুপুর সোয়া ১২টার সময় মাওনা উড়াল সেতুর নিচে কর্তব্যরত কনস্টেবলদের কাছে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দেয়। এসময় তার সাথে একজন নারী ছিলেন। পরে তারা আমাকে ফোনে জানালে আমি ওই ভুয়া এএসপিকে উড়াল সেতুর নিচে পুলিশ বক্সে নিয়ে বসার নির্দেশ দেই এবং অপ্যায়ন করার কথা বলি। পরে পুলিশ বক্সে এসে দেখি সে আমার চেয়ারে বসে আছে। তার কথাবার্তা ও আচরণ সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করলে সে প্রকৃত পরিচয় স্বীকার করে। এসময় তার সঙ্গে থাকা ওই নারী কৌশলে সটকে পড়েন। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদে আটক কাউছার আরও জানায়, সে ওই মেয়ের সঙ্গে সিনিয়র এএসপি পরিচয়ে মুঠোফোনে দুই দিনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে নিজেকে এএসপি প্রমাণের জন্য মাওনা এলাকায় পুলিশ বক্সে আসে। সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে শ্রীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম