ঝিনাইদহের শৈলকুপায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শৈলকুপা উপজেলার ব্রহ্মপুর ও কৃষ্ণনগর গ্রামে এই ঘটনা ঘটে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, সকালে ব্রহ্মপুর গ্রামের রাজীব হাসানের ছেলে শিশু ফাহিম খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে তার লাশ ভেসে থাকতে দেখে উদ্ধার করা হয়।
অপরদিকে কৃষ্ণনগর গ্রামের লুৎফর রহমানের ছেলে আদিব খেলতে খেলতে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।








