সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২০, ১৬:০৫আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৬:১৫

নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের চরবাটা গ্রামের হাদি তহশিলদার বাড়িতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছকিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত ছকিনা আক্তার একই এলাকার আক্তার হোসেন এর স্ত্রী এবং এক সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে ছকিনা খাতুন একই ইউনিয়নের ২নং ওয়ার্ডে বড় বোন আজিমা খাতুনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সকালে তাদের বসতঘরের পাশে প্রতিবেশী ইউসুফ সর্দার গাছ কাটার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে ঘরের চালে পে। এসময় পুরো ঘর বিদ্যুতায়িত হয়। রান্না ঘরে থাকা ছকিনা আক্তার ঘরের টিনের সংস্পর্শে এলে, বৈদ্যুতিক শক লেগে ঘটনাস্থলেই প্রাণ হারান।

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি