৩৯৭ পিস ইয়াবা রাখার দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২০, ১৭:৫৭আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৮:০০

বরিশাল

ইয়াবা মামলায় বরিশালের গৌরনদী উপজেলার মাদক কারবারি আব্দুস সামাদ আকন মুন্নাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের দণ্ডাদেশের আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সামাদ আকন উপজেলার কাসেমাবাদ এলাকার মৃত আব্দুল মালেক আকনের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতুন নবী জাকির জানান, ২০১৮ সালের ২৭ অক্টোবর র‌্যাব-৮ এর ডিএডি মামুনুর রশিদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাটাজোড় বাজারের দক্ষিণে ব্রিজের ওপর অভিযান চালিয়ে ৩৯৭ পিস ইয়াবাসহ সামাদ আকনকে আটক করেন। সেদিনই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

একই বছর ১৬ ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার এসআই তাজেল ইসলাম একমাত্র সামাদকে দোষী সাব্যস্ত করে মামলার চার্জশিট জমা দেন। আদালতের বিচারক ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম