জুতা খুঁজতে গিয়ে জলাশয়ে ডুবে মেডিক্যাল ইন্টার্নের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২০, ১৯:১১আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৯:২৫

মানিকগঞ্জ

জুতা খুঁজতে গিয়ে জলাশয়ে  এক মেডিক্যাল ইন্টার্ন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম নুরুজ্জামান রিমন (২৩)।

মানিকগঞ্জের উপজেলার কলিয়া ইউনিয়নের সিলিমপুর গ্রামের একটি জলাশয়ে বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১২ টার দিকে ২৫ ফিট পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিমন ওই ইউনিয়নের পাছকলিয়া গ্রামের বিজিবি সুবেদার আব্দুর রহমানের ছেলে।

তিনি মেডিক্যাল অ্যাসিসন্ট্যান্ট হিসেবে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ইন্টার্নি করছিলেন।

দৌলতপুর থানার এসআই জহিরুল ইসলাম জানান, রিমন তার বন্ধু ও সহপাঠী চুয়াডাঙ্গা জেলার একলাস হোসেনকে নিয়ে তাদের গ্রামে বেড়াতে আসেন। সন্ধ্যার পরে সিলিমপুর ব্রিজে দাঁড়িয়ে গল্প করছিলেন। এক পর্যায়ে রিমনের জুতা ব্রিজ থেকে পানিতে পড়ে যায়। পরে পানিতে নেমে জুতা উদ্ধার করতে গিয়ে তিনি নিজেই পা পিছলে ওই জলাশয়ে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কয়েক ঘণ্টা চেষ্টার পর রাত নাড়ে ১২টার দিকে ২৫ ফিট পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, 'এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।'

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম