মায়ের বিবাহবহির্ভূত সম্পর্কের বলি কিশোর পারভেজ, আটক ৫

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২০, ২০:০০আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ০০:৩৫

মায়ের বিবাহবহির্ভূত সম্পর্কের বলি কিশোর পারভেজ, আটক ৫ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাঞ্চল্যকর কিশোর পারভেজ হত্যা মামলার রহস্য উন্মােচন করে পাঁচ আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১৪) সদস্যরা। আটকরা হলো মরিচারচরের নিহত পারভেজের মা রােজিনা আক্তার (৩০), গিয়াস উদ্দিনের ছেলে মাে. এমদাদুল হক (৩৮), আব্দুল জলিলের ছেলে মাে. গনি (৪৫), আব্দুর রাজ্জাকের ছেলে মাে. সুলতান উদ্দিন (৪০), মৃত আব্দুল মজিদ মুন্সীর ছেলে মাে. রুহুল আমিন (৫৮)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে সার্কিট হাউজ সংলগ্ন র‍্যাব-১৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-অধিনায়ক মেজর মাে. ফজলে রাব্বী।

তিনি আরও জানান, গত ১১ অক্টোবর জেলার ঈশ্বরগঞ্জের উচাখিলা নামাপাড়া নদের পাড় থেকে স্কুলছাত্র মাে. পারভেজ মিয়ার (১৫)  লাশ উদ্ধার করে পুলিশ। এরপর র‍্যাব-১৪-এর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যার তদন্ত শুরু করে।

ঘটনাস্থল পরিদর্শন, পারিপার্শ্বিকতা বিচার ও নিহতের বিভিন্ন বিষয় পর্যালােচনা এবং বিশ্লেষণ করে তদন্ত শেষে র‍্যাব-১৪ ঘটনার রহস্য উন্মোচন করে। গােপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গতকাল ভোররাতে আসামিদের আটক করতে সক্ষম হয় তারা।

গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত শিক্ষার্থী পারভেজের মা রােজিনার সঙ্গে এমদাদুল হকের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। বিষয়টি পারভেজ জানতে পারলে রােজিনা ও এমদাদুল হক দুইজনে মিলে পারভেজকে হত্যার পরিকল্পনা করে। পরে অন্য আসামিদের অর্থের বিনিময়ে ভাড়া করে তাদের সহায়তায় পারভেজকে হত্যা করে বলে জানায় আটক ব্যক্তিরা।

এ ঘটনায় আটকদের ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান মেজর মাে. ফজলে রাব্বী।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক