পুকুর ভরাটের দায়ে ইউপি চেয়ারম্যানকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ অক্টোবর ২০২০, ২১:৩৯আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২১:৪১

চট্টগ্রাম অনুমতি না নিয়ে পুকুর ভরাটের অভিযোগে চট্টগ্রামের সীতাকুন্ডের ছলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজকে তিন লাখ টাকা জারিমানা করেছে পরিবেশ অধিদফতর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে শুনানি শেষে তাকে এই জরিমানা করা হয়।

অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ছলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ পরিবেশ অধিদফতরের কোনও অনুমতি না নিয়ে সরকারি খাস জমিতে অবস্থিত একটি পুকুরের প্রায় ৩০ শতাংশ ভরাট করেন। পরিবেশ অধিদফতরের পরিদর্শনকারী দল সরেজমিন অভিযানে এই ভরাটের প্রমাণ পান। পরে বৃহস্পতিবার শুনানিতে পরিবেশ অধিদফতরের পরিদর্শক নাজিম হোসেন শেখের কাছে পুকুর ভরাটের বিষয়টি স্বীকার করে নিলে চেয়ারম্যান মহোদয়কে জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, জরিমানার পাশাপাশি পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পরিবেশ অধিদফতর।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম