বেড়াতে নিয়ে প্রাইভেটকারে ধর্ষণ, চালক আটক

গাজীপুর প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২০, ২১:৫৮আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২২:১০

গাজীপুর

গাজীপুরে বেড়াতে নিয়ে এক পার্লার ব্যবসায়ী নারীকে (৩১) প্রাইভেট কারের ভেতর ধর্ষণ করেছে কারের চালক পিণ্টু মিয়া (২৯)। সে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নওলা এলাকার বারেক মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে ওই চালককে আটক করেছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব-এ খোদা এর সত্যতা নিশ্চিত করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এ কে মানিক জানান, বুধবার সন্ধ্যার পর কালিয়াকৈরের একটি মার্কেটে কেনাকাটা শেষে বান্ধবীর সঙ্গে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন স্থানীয় এক পার্লার ব্যবসায়ী নারী (৩১)। এসময় তার সঙ্গে দেখা হয় পূর্ব পরিচিত প্রাইভেটকার চালক পিণ্টু মিয়ার। পিন্টু মিয়া ওই দুই নারীকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে নেয়। গাড়িতে বসে পিণ্টু বেড়াতে যাওয়ার প্রস্তাব দিলে ওই নারী সম্মতি প্রকাশ করেন। পরে ওই পার্লার ব্যবসায়ী নারী নিজের ছেলে ও বান্ধবীকে নিয়ে পিণ্টুর সঙ্গে প্রাইভেটকারে বেড়াতে বের হন। পথে তারা ফুচকা খান। পরে ছেলে হালিম খেতে বায়না ধরলে তারা জিরানীর দিকে রওনা হন। সেখানে ওই নারীর বান্ধবী ও ছেলে কার থেকে নেমে দোকানে যায় হালিম খেতে। এসময় প্রাইভেটকারে থাকা নারীকে নিয়ে পিণ্টু একটু দূরে গিয়ে তাকে ধর্ষণ করে। বাসায় ফিরে ধর্ষণের শিকার ওই নারী স্বজনদের ঘটনা জানালে তারা ৯৯৯-এ অবহিত করেন। বৃহষ্পতিবার সকালে মামলা দায়ের করতে ধর্ষণের শিকার নারী আশুলিয়া থানায় যান। বিষয়টি জানতে পেরে ভিকটিমের সঙ্গে সমঝোতা করতে পিণ্টু সেখানে যায়। এসময় পুলিশ পিণ্টুকে আটক করে। কিন্তু ঘটনাস্থল গাজীপুরে হওয়ায় তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর কাশিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে ওই থানা পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব-এ খোদা জানান, খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার দুপুরে ঢাকার আশুলিয়া এলাকা হতে পিণ্টুকে আটক করে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম