আগৈলঝাড়ায় ৩ জনের অস্বাভাবিক মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২০, ২৩:৩৪আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২৩:৩৫

বরিশাল বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নারী ও শিশুসহ তিন জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুরের মধ্যে প্রাণ হারান রাজিহার গ্রামের কৃষ্ণকান্ত রায়ের স্ত্রী রাজলক্ষ্মী রায় (৫০), কোটালীপাড়া উপজেলার গচাপাড়া (চিত্রাপাড়) গ্রামের খোরশেদ মিয়ার মেয়ে মারিয়া (৭) এবং আগৈলঝাড়া রামানন্দেরআঁক গ্রামের মৃত গুরুদাস হালদারের ছেলে বৃদ্ধ বুদ্ধিমন্ত হালদার (৫৭)।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে সকালে তিন সন্তানের জননী রাজলক্ষ্মী ঘরে থাকা বিষ পান করে গুরুতর অসুস্থ হয়ে পরেন। স্বজনরা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মামুন মোল্লা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, উপজেলার সীমান্তবর্তী কোটালীপাড়ার গচাপাড়া গ্রামে ৭ বছর বয়সী মারিয়া পুকুরে পড়ে নিখোঁজ হয়। তাকে উদ্ধার করে আগৈলঝাড়া হাসপাতালে আনা হলে চিকিৎসক দীপু শরীফ তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামে সকালে পুকুরে পড়ে যায় বুদ্ধিমন্ত হালদার। স্বজনরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। মৃত ব্যক্তির পরিবারের দাবি বুদ্ধিমন্ত মৃগী রোগী ছিলেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাজহারুল ইসলাম।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম