অনলাইন সেবায় দুর্নীতি-হয়রানি কমেছে: আইসিটি প্রতিমন্ত্রী

নাটোর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২০, ১৯:২৪আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১৯:২৬

অনলাইন সেবায় দুর্নীতি-হয়রানি কমেছে: আইসিটি প্রতিমন্ত্রী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, 'অনলাইনে সেবা চালু হওয়ায় দেশে দুর্নীতি কমেছে, কমেছে মানুষের হয়রানি। আর এই অনলাইন সেবা নিশ্চিতে চালু করা হয়েছে হটলাইন-৯৯৯। যেকোনও প্রয়োজনে ফোন দিলেই মানুষ এখন এই সেবা পাচ্ছে। ইতোমধ্যেই দুই কোটি ১৬ লাখ ফোন এসেছে ৯৯৯ নম্বরে। আর ২৪ ঘণ্টা এই সেবা দিতে কাজ করছে বাংলাদেশ পুলিশ।'
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১ টায় সিংড়া উপজেলা চত্বরে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

করোনাকালে বাংলাদেশ পুলিশের সাহসী ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, 'সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে এক হাজার পুলিশ কেন্দ্রকে আধুনিকায়ন করা হয়েছে। বাংলাদেশকে শান্তির বাসভূমি করতে অভিভাবকদের সচেতন হতে। প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।'

সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকির সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ইউএনও নাসরিন বানু, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস ও ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি।

/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম